শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজশাহীর পুঠিয়ার বেলপুকুরে নাতির সাথে অভিমান করে বৃদ্ধা দাদির আত্মহত্যা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ : ২৪ মে ২০২৫, ৪:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর পুঠিয়ার বেলপুকুরে নাতির সাথে অভিমান করে বৃদ্ধা দাদির আত্মহত্যা
রাজশাহীর পুঠিয়ার বেলপুকুরে নাতির সাথে অভিমান করে বৃদ্ধা দাদির আত্মহত্যা

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় লাউ বিক্রিকে কেন্দ্র করে নাতির সাথে অভিমান করে বৃদ্ধা দাদি তানজিলা বেগম (৭৫) আত্নহত্যা করেছে।

বৃহস্পতিবার (২২ মে) রাতে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার চক জামিরা গ্রামে এই ঘটনা ঘটে।

তানজিলা বেগম বেলপুকুর থানার চক জামিরা গ্রামের মৃত আঃ সালামের স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে দুইটি লাউ বিক্রিকে কেন্দ্র করে নাতির সাথে কথাকাটা কাটি হয় এর জের ধরে রাতের কোনো একসময় খড়ির ঘরে বাঁশের সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে তানজিলা আত্মহত্যা করেন। রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে তানজিলাকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাইরে এসে পাশে খড়ির ঘরের বাঁশের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে খবর দেওয়া হয় থানায়। এরপর পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বেলপুকুর থানার ওসি সুমন কাদেরি বলেন, মৃত বৃদ্ধা তানজিলার ছেলে রফিকুল ইসলাম থানায় এসে আমাদেরকে আত্মহত্যার খবরটি জানায়। এরপর আমরা ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে জানতে পারি, তানজিলা তার নাতির সাথে পারিবারিক কলহের জেরেই অভিমান করে রাতের কোনো এক সময় আত্মহত্যা করেছেন। পরিবারের কেউ বাদি না হওয়ায় তার লাশ দাফনের অনুমতি দিয়েছি। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: