মনোহরগঞ্জে আলীনকিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

কুমিল্লার মনোহরগঞ্জের আলীনকিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালাম।
আলীনকিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. ইলিয়াস পাটওয়ারী, জ্যেষ্ঠ সহসভাপতি শাহ সুলতান খোকন, সহসভাপতি ইউসুফ ভূঁইয়া ও কাজী আবুল বাশার কিরণ, সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া দোলন এবং আলীনকিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি শরীফ হোসেন চেয়ারম্যান ও আব্দুল মুনাফ, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, জেলা যুবদলের সদস্যসচিব ফরিদ উদ্দিন শিবলু, শিক্ষানুরাগী আনোয়ার হোসেন ও আব্দুল মজিদ ভূঁইয়াসহ অন্যরা।
পরে বিকেল ৪টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত জাহানের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মো. আবুল কালাম।
ভোরের আকাশ/জেআ