শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুর ও ঝিনাইদহ সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

বাংলাদেশি সীমান্তে পুশইনের চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় বিএসএফ। দিনাজপুর ও ঝিনাইদহ সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৫ জুলাই) ভোরে এই দুই সীমান্তে পুশইনের চেষ্টা চালায় ভারতীয় বিএসএফ। এ ঘটনার পর দুই সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

দিনাজপুরের বিরামপুরে উপজেলার খিয়ারমাহমুদপুর সীমান্তে ভারত থেকে ৯ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের এই এই চেষ্টা প্রতিহত করেছে বিজিবিসহ গ্রামবাসী।

বর্তমানে ৯ জন খিয়ারমাহমুদপুর সীমান্তের শূন্য রেখায় অবস্থান করেছে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ভাইগড় বিজিবি ক্যাম্পের কম্পানি কমান্ডার সুবেদার পিয়া আলম জানান, ভোর ৪টার দিকে ভারত থেকে ৮ জন নারী এবং একজন তৃতীয় লিঙ্গের একজন খিয়ার মাহমুদপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিষয়টি বিজিবি এবং স্থানীয় জনগণ টের পেয়ে প্রতিহত করে। বর্তমানে ওই ৯ জন সীমান্তের শূন্য রেখায় অবস্থান করেছে।

অন্যদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আরও পড়ুন

দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

খালিশপুর ৫৮ বিজিবি সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের সই করা গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে ৫৫/এমপি সীমান্ত পিলার বরাবর গেট দিয়ে ভারতের সিঙ্গামোড়া ৫৯ বিএসএফ সদস্যরা চারজন পুরুষ ও দুইজন নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি বিজিবির নজরে এলে তারা বাধা দেয়।

বর্তমানে ওই ৬ জন সীমান্তের শূন্য রেখা থেকে ৩০ গজ ভারত অভ্যন্তরে অবস্থান করছে। বিষয়টি বিএসএফকে অবগত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

ভোরের আকাশ/ইউএম

পুশইন ,সীমান্ত,বিএসএফ-বিজিবি-গ্রামবাসী

শেয়ার করুন: