শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সোনারগাঁওয়ে ৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ৮:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, সোনারগাঁও থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে একটি টিম ওই রাতে মহাসড়কে অবস্থান নিয়ে সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন।

এসময় কুমিল্লা থেকে ঢাকাগামী "সেন্টমার্টিন পরিবহন" নামীয় একটি যাত্রীবাহী বাস (রেজি: রাজবাড়ি-ব-১১-০০২৫) ঘটনাস্থলে এলে সেটিকে থামানো হয়। বাস থামানোর পর এক যাত্রী দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম প্রসেনজিৎ (২০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার চরপাক শ্যামপুর গ্রামের মৃত উজ্জল কর্মকারের ছেলে। পরে তার দখল থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং রবিবার (২২ সেপ্টেম্বর) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে সোনারগাঁও থানা পুলিশ।

ভোরের আকাশ/জাআ

যুবক গ্রেপ্তারনারায়ণগঞ্জ

শেয়ার করুন: