শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোয়াইনঘাট

কৃষি জমি নষ্ট করে ইট ভাটা নির্মানের প্রতিবাদে মানববন্ধন

‎গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ৫:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ৫নং ওয়ার্ড পেকেরখাল গ্রামের ‎পূর্ব পাশের ফসলী জমিতে থেকে মাটি খনন, পরিবেশ বিধ্বংসী ইট ভাটা নির্মানের প্রতিবাদে ও গ্রামবাসীর উপর দায়েরকৃত মামলার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

‎রোববার (২৯ মার্চ) সকাল ১১টায়, গ্রামের প্রবেশ রাস্তা সালুটিকর-গোয়াইনঘাটে রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‎উল্লেখ্য সরজমিনে গিয়ে গ্রামবাসীর সাথে আলাপকালে জানাযায়, সিলেট কোতয়ালী থানাধীন ২৩নং ওয়ার্ড মাছিমপুর গ্রামের বাসিন্দা মো. আতিক হোসেন (৫৫), পেকেরখাল গ্রাম এলাকায় বেশ কিছু ফসলি জমি ক্রয় করে গভীর ভাবে খনন করে মাটি কেটে স্তুপ করে স্টক করতেছেন ইট ভাটা নির্মানের জন্যে।

‎কৃষি জমি থেকে মাটি খনন করায় আসেপাশে জমি ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে। গ্রামের ভোগদখলীয় খাস যায়গা দিয়ে ইট ভাটার রাস্তা নির্মান করতে চাইলে গ্রামবাসী কৃষি জমি ও পরিবেশ রক্ষার সার্থে গ্রামের ভোগদখলের খাস যায়গা দিয়ে  ইট ভাটা রাস্তা নির্মানে বাঁধা দেয়ায় ১৭ মার্চ এ গোয়াইনঘাট থানায় মো. আতিক হোসেন বাদী হয়ে পেকেরকাল গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন (৩৮) ওয়ার্ড সদস্য কে প্রধান করে গ্রামের ৬ জনের নামে চাঁদাবাজি মামলা দায়ের করেন। 

‎উল্লেখিত অভিযোগের প্রেক্ষিতে পেকেরখাল গ্রামবাসী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। ‎গ্রামের মুরব্বি আজির উদ্দিনের সভাপতিত্বে ও ওয়ার্ড মেম্বার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত বক্তব্য রাখেন নাজিম উদ্দিন, ফখরুল ইসলাম, মো. আলাউদ্দিন, আব্দুস সালাম, তোতা মিয়া, নুরুল হক, আলী হোসেন ও জাহাঙ্গীর আলমসহ গ্রামের প্রমুখ সচেতন নাগরিক বৃন্দ। ‎

ওয়ার্ড মেম্বার দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন  "পরিবেশ বিধ্বংসী কাজে যৌক্তিক বাধা দেয়ায় আমার শান্তি প্রিয় গ্রামবাসীর সচেতন নাগরিকদের উপর দায়েরকৃত মামলার প্রত্যাহার চাই এবং কৃষি জমি নষ্ট কারী পরিবেশ বিধ্বংসী ইট ভাটা ও কৃষি জমি খনন বন্ধে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।" ‎

পেকের খাল শিক্ষা উন্নয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম বলেন "বর্তমানে বাংলাদেশসহ বিশ্বে পরিবেশ সংকটাপন্ন অবস্থা বিরাজ করছে। বর্তমান সরকার পরিবেশ ভারসাম্য রক্ষা ও কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন অনয়নে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করতেছেন। আমাদের গ্রামের কৃষি জমি  নষ্ট করে পরিবেশ নষ্টকারী ইট ভাটা নির্মান বন্ধে আমাদের এই বিষয়ে সরকারের দ্বায়িত্ব পালনকারী কর্মকর্তাগনের আন্তরিক ও দ্বায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানাচ্ছি।" ‎

মানববন্ধনে বক্তারা আরও বলেন আমরা কৃষি প্রাধান পরিবারের শান্তি প্রিয় মানুষ, কৃষিই আমাদের প্রধান পেশা, আর এই কৃষি জমি খাবলে খায় ও পরিবেশ নষ্ট করে এমন কোনকিছু আমাদের একায় মাটিতে আমরা হতে দেবোনা। 

এ বিষয়ে আমার এলাকাবাসী সাবার ও সরকারের সহযোগিতা কামনা করছি, পাশাপাশি অনতিবিলম্বে আমাদের গ্রামের মুরব্বিদের ওপরে দায়েরকৃত মিথ্যা মামলার প্রত্যাহার চাই  আমরা।

ভোরের আকাশ/ র.ই
 
 

‎

মানববন্ধননাজিম উদ্দিন

শেয়ার করুন: