শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নওগাঁ জেলা প্রতিনিধি

প্রকাশ : ৯ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নওগাঁর মান্দা উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে ইসমাইল সরদার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের এলেঙ্গা মৃধাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেব । নিহত ইসমাইল সরদার ওই গ্রামের মৃত তহির সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ইসমাইল সরদার নিজ জমিতে আমন মৌসুমের প্রস্তুতি হিসেবে ক্ষেতের আইল বাঁধার কাজ করছিলেন । এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হলে তীব্র বজ্রপাতে তিনি গুরুতর আহত হন । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করতে গেলে দেখতে পান- বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

প্রাথমিকে শিক্ষক পদে ৪৬ হাজার পরিক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ

প্রত্যক্ষদর্শী কৃষক ছারউদ্দিন জানান, তিনিও পাশের জমিতে কাজ করছিলেন । সকাল আনুমানিক ৮টার দিকে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয় । পরে ঘটনাস্থলে গিয়ে ইসমাইল সরদারকে মাঠে পড়ে থাকতে দেখেন। তখনই তিনি বুঝতে পারেন, ইসমাইলের মৃত্যু হয়েছে।

প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে বজ্রপাতের বিকট শব্দ শোনার পর খবর পাই, ইসমাইল সরদার মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা গেছেন । মান্দা থানার অফিসার ইনচার্জ ওসি খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে বজ্রপাতে ইসমাইলের মৃত্যু হয় বলে জানা গেছে ।

ভোরের আকাশ/সু.পা

বজ্রপাত, মৃত্যু

শেয়ার করুন: