শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুমারখালীতে কার-করিমন মুখোমুখি সংঘর্ষ

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬, ৩:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী উপজেলার ময়ান মোড় এলাকায় প্রাইভেট কার ও মালবাহী করিমনের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও উভয় যান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে একটি প্রাইভেট কার কুমারখালী থেকে কুষ্টিয়ার অভিমুখে যাচ্ছিল। গাড়িটি ময়ান মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক (কুষ্টিয়া) থেকে আসা একটি মালবাহী করিমনের সাথে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।

‎‎সংঘর্ষের তীব্রতায় মালবাহী করিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। অন্যদিকে, প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন।

‎‎এই দুর্ঘটনায় করিমন চালক গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। তবে প্রাইভেট কারের যাত্রীরা বড় ধরণের কোনো শারীরিক ক্ষতি ছাড়াই বেঁচে গেছেন। 

‎‎দুর্ঘটনার পর ওই সড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

‎‎ এলাকাবাসী জানান, ময়ান মোড় এলাকায় প্রায়ই এ ধরণের ছোট-বড় দুর্ঘটনা ঘটে থাকে, যার জন্য চালকদের সতর্কতা অবলম্বন করা জরুরি।

ভোরের আকাশ/ র.ই


 

মুখোমুখি সংঘর্ষকুমারখালী

শেয়ার করুন: