শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুতুবদিয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

কুতুবদিয়া- কক্সবাজার

প্রকাশ : ৫ জুন ২০২৬, ৬:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

‎কক্সবাজারের কুতুবদিয়ায় Inspired by Nature. For Climate. For Our Future. শ্লোগানে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত হয়েছে।
‎
‎‎পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা(ধরা), কুতুবদিয়া দ্বীপ সুরক্ষা আন্দোলন (কেডিএসএ) ও কুতুবদিয়া উপজেলা প্রশাসনের সহযেগিতায় শিক্ষক- শিক্ষার্থী, প্রান্তিক চাষি, ইমাম- মুয়াজ্জিন, সুশীল সমাজ, পেশাজীবি, সংবাদকর্মী ও পরিবেশকর্মীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
‎
‎এ উপলক্ষ্যে ৫ জুন (মঙ্গলবার) সকাল ১০ টার দিকে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায় বিচারের দাবিসহ বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে র্যালি শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
‎
‎র্যালটি উপজেলা সদর প্রদক্ষিন শেষে উপজেলা সম্মেলন কক্ষে এখনই নবায়নযোগ্য জ্বালানি'র দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
‎
‎ধরা কুতুবদিয়ার আহবাযক এম. শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জনাব, সাকিব উল আলম, কৃষি কর্মকর্তা অসীম কুমার দে, কুতুবদিয়া থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি উপ- পুলিশ পরিদর্শক (এসআই) মো: ইয়াছিন, সাংবাদিক এম এ মান্নান, শিক্ষক সালমান সাকিব, নুরুল আবচার, মনিরুল ইসলাম বাবু, নুরুল কাদের, মো: হানিফ, মো: আরমান প্রমুখ।
‎
‎এসময় বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণাযন ও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে দ্বীপবাসী অত্যন্ত ঝুঁকিতে, দ্বীপের চারপাশে ম্যানগ্রোভ ফরেস্ট প্যারাবন ধ্বংস হয়ে গেছে। দ্বীপে সবুজায়ন হচ্ছেনা, গাছে ফলন কমছে, বিশাল সমুদ্রে প্লাস্টিক বর্জ্যের আধিপত্য, লবনাক্ততা বৃদ্ধি, ফসলি জমি কমে যাওয়া এ সকল উদ্বেগের কারণ। জীববৈচিত্র্য ও পরিবেশ প্রতিবেশ সংকটে। এই সংকট থেকে উত্তরণে ব্যাপকভাবে বৃক্ষরোপন কার্যক্রম পরিচালনা ও প্লাস্টিক ব্যবহারে আরো সচেতনতা তৈরির  উদ্যোগ নেয়ার কথা বলেন। বক্তারা আরো বলেন, শুধু পরিবরশবাদী সংগঠন না ব্যক্তি উদ্যোগে নিজ নিজ অবস্থান থেকে মানুষ সচেতন হলে প্রকৃতি রক্ষা পাবে। নচেৎ দ্বীপবাসী জলবায়ু বৈরিতায় ক্ষতিগ্রস্থ সবচেয়ে বেশি বলে মতামত দেন। ফলে জলবায়ু বৈরিতার সংকট মেকাবেলায় অভিযোজন প্রক্রিয়া অনুসরনের আহবান জানান।
‎
‎পরে, উপজেলা চত্বরে প্রতীকি বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ-বনজ ও ওষুধি গাছ বিতরন করেন।

ভোরের আকাশ/এনউব

আরও পড়ুন

সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

বিশ্ব পরিবেশ দিবস

শেয়ার করুন: