নাজিরপুর সড়কে যৌথ বাহিনীর অভিযান, জরিমানা আদায়

পিরোজপুরের নাজিরপুরে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে যৌথ বাহিনীর উদ্যোগে অভিযান পরিচালিত হয়েছে।
যৌথ বাহিনীর অভিয়ান সূএে জানা যায়, আজ রবিবার (২৫ জানুয়ারি) উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়েছে।
অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৪৯(১) (ঙ) ও ৯২ ধারায় মোট ২টি মামলা দায়ের করা হয় ও ১৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে সেনাবাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন নওফেল আহমেদ ভুঁইয়া এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাজিরপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শপথ বৈরাগী।
তারা জানান, সড়কে শৃঙ্খলা নিশ্চিত ও ট্রাফিক আইন বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
ভোরের আকাশ/নি. ব