শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজার

রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে জেলা প্রশাসন ও র‍্যাবের অভিযান

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে কক্সবাজার শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও র‍্যাব। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের প্রধান বাণিজ্যিক এলাকা বড়বাজার ও বাজারঘাটায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিএসটিআইয়ের অনুমোদনহীন টেস্টিং সল্ট বিক্রির দায়ে একটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ব্যবসায়িক নথিপত্রে সামান্য ত্রুটি থাকায় আরও কয়েকটি দোকানের মালিককে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম। রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পণ্যের মান যাচাই এবং ক্রেতাদের স্বার্থ সুরক্ষায় এ ঝটিকা অভিযান পরিচালিত হয় বলে জানা গেছে।

অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাজারের ৫ থেকে ৬টি গুরুত্বপূর্ণ দোকান পরিদর্শন করেন। এ সময় ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের রশিদ (কাঁচা ও পাকা ভাউচার) যাচাই করা হয় এবং দোকানে টানানো মূল্যতালিকার সঙ্গে বিক্রয়মূল্যের মিল রয়েছে কি না তা পরীক্ষা করা হয়।

এ অভিযানে র‍্যাবের সদস্যদের পাশাপাশি নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার অধিদপ্তরের জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/ র.ই

র‍্যাবের অভিযানমো. মাহমুদুর রহমান সায়েম

শেয়ার করুন: