চট্টগ্রামে আজ জব্বারের বলীখেলা, জমে উঠেছে বৈশাখী মেলা

আজ জব্বারের বলীখেলার ১১৭ তম আসর। মহানগরীর লালদীঘি মাঠে আজ, শনিবার বিকেল ৩টায় শুরু হবে এ বলীখেলা। খেলায় অংশ নিতে ইতিমধ্যে ১০০শ এর বেশি বলী নাম অন্তর্ভুক্তি করেছেন।
এর আগে বলীখেলার ১১৬তম আসরের চ্যাম্পিয়ন হয়েছিলেন কুমিল্লার বাঘা শরীফ। সেবার রানার্সআপ হন একই জেলার রাশেদ। এর আগে ১১৫তম আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন সেই বাঘা শরীফ।

করোনা মহামারীর কারণে দুবছর (২০২০-২১) আবদুল জব্বারের বলীখেলা অনুষ্ঠিত হয়নি। এরপর ২০২২ সালে ১১৩তম আসরে কুমিল্লার শাহজালাল বলীকে হারিয়ে চ্যাম্পিয়ন হন চকরিয়ার তারেকুল ইসলাম জীবন। পরের বছর ২০২৩ সালে ১১৪তম আসরে কুমিল্লার জীবনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন শাহজালাল বলী। এর আগে বলীখেলার ১১০তম আসরে কুমিল্লার শাহজালাল ও ১০৯তম আসরে চকরিয়ার জীবন চ্যাম্পিয়ন হন।

আজ ১১৭তম আসরের চ্যাম্পিয়ন নতুন নাকি পুরনো তা দেখতে চোখ রাখতে হবে মহানগরীর লালদীঘি মাঠে।
এ বিষয়ে আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটির আহ্বায়ক হাফিজুর রহমান পতাকানিউজকে বলেন,, এবারও শতাধিক বলী খেলায় অংশ নিতে নাম অন্তর্ভুক্ত করেছে। তাদের মধ্য থেকে আমরা যাচাই-বাছাই করছি। ১১৬তম আসরের চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ বলীখেলায় অংশ নিচ্ছেন।

তিনি বলেন, আগামী ২৫ এপ্রিল বিকেল ৩টায় বলীখেলার ১১৭তম আসর লালদীঘি মাঠে অনুষ্ঠিত হবে। শুক্রবার থেকে শুরু হবে দুদিনের বৈশাখী মেলা। এবার এসএসসি পরীক্ষার কারণে একদিন মেলা কমানো হয়েছে।’
তিনি আরও বলেন, বলীখেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। স্পন্সর হিসেবে রয়েছে বাংলালিংক।’

এদিকে জব্বারের আজকের প্রতিযোগিতায় বৃহত্তর চট্টগ্রামের দূর-দূরান্ত থেকে নামি-দামি অনেক বলী অংশগ্রহণ করবেন। পাশাপাশি অংশ নেবেন তরুণ ও অখ্যাত অনেক উঠতি এবং অপেশাদার বলীও।
লালদীঘি ময়দানজুড়ে এবং এর আশপাশের এলাকার সুউচ্চ স্থান থেকে হাজার হাজার ক্রীড়ামোদী দর্শক প্রচণ্ড রোদ ও তীব্র গরম উপেক্ষা করে এ বলীখেলা উপভোগ করবেন।

অপরদিকে বলীখেলাকে বসা বৈশাখী মেলা শুরুর প্রথম দিনেই জমে উঠেছে। সকাল থেকে রাত পর্যন্ত ছিল নারী-পুরুষের উপচে পড়া ভিড়। আজ রাত পর্যন্ত চলবে এ মেলা। মেলায় গৃহস্থালী পণ্য থেকে শুরু করে নানা পণ্যের সমাহার রয়েছে। ক্রেতারা তাদের চাহিমত পছন্দ অনুযায়ী পণ্য কিনছেন।
গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে দুদিনের বৈশাখী মেলা। তবে প্রতিবছর মেলা ৩ দিন হলেও এবার এসএসসি পরীক্ষার কারণে মেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামীকাল রবিবার ভোরের মধ্যে শেষ হবে মেলা।
ভোরের আকাশ/আ.র