শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় নির্বাচন ও গণভোটে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ৭:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

জেলার উন্নয়ন ভাবনা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কার্যক্রমে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৫ ডিসেম্বর) দিনব্যাপী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. সাইফুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওসার হোসেন, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা, জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন, প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন তালুকদার, সাধারণ সম্পাদক আক্কাস সিকদারসহ অনেকে।

জেলা প্রশাসক বলেন, জেলার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোট কার্যক্রমকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে গণমাধ্যমকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন। উন্নয়ন কার্যক্রমের ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি যেকোনো অনিয়ম বা অসংগতি দায়িত্বশীলভাবে উপস্থাপন করাই গণমাধ্যমের প্রধান দায়িত্ব।

কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি ও সুধীজন উপস্থিত থেকে মুক্ত আলোচনা করেন।

এ সময় নির্বাচনকালীন গণমাধ্যম আচরণবিধি, তথ্য যাচাইয়ের গুরুত্ব, উন্নয়ন, সংবাদ পরিবেশনের কৌশল এবং  জেলার নানা সমস্যাসহ বিভিন্ন  বিষয়ে আলোচনা করা হয়।

ভোরের আকাশ/তা.কা
 

গণভোটজাতীয় সংসদ নির্বাচনগণমাধ্যম

শেয়ার করুন: