শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ৫:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

‎‎"বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার গাইবান্ধায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।

‎সোমবার (১০ আগস্ট) বেলা ১১ টার দিকে শহরের স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে এ মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

‎গাইবান্ধা জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোনের যৌথ আয়োজনে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার।

‎নার্সারি ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এতে অংশ নেয়। পরে মেলা প্রাঙ্গণে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মুশফিকুর রহমান, রংপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম হেদায়েতুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, সামাজিক বনায়ন জোন গাইবান্ধার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম মন্ডল, গোলাম কিবরিয়া, রোস্তম আলী প্রমুখ।

আরও পড়ুন

শতভাগ জিপিএ ৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল

‎জেলা প্রশাসক বলেন, সঠিক নিয়মে গাছ রোপণ ও পরিচর্যা করলে সবুজে পরিণত হবে দেশ। সবাইকে বৃক্ষরোপনের জন্য উদাত্ত আহ্বান জানান।

‎তিনি বলেন, আগামীতে জেলার সাত উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় পর্যায়ক্রমে ১২ লাখ গাছের চারা রোপন করা হবে। শেষে ১০০ জন শিক্ষার্থীর মাঝে ২০০ চারা বিতরণ করা হয়। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আগামী ১৬ আগস্ট পর্যন্ত চলবে। মেলায় সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ ৩০টি স্টল স্থান পায়।

ভোরের আকাশ/এনউব

উদ্বোধন

শেয়ার করুন: