শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

লোহাগাড়ায় চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ৪:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় এক চালককে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে তাঁর অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রামে পাঠানো হয়েছে। রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের পশ্চিম তৈবারের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে পশ্চিম তৈবারের পাড়া বায়তুল মামুর জামে মসজিদের উত্তর পাশে নুরুল আলম (৫৫) নামে ওই অটোরিকশাচালককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁর গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। এ সময় দুর্বৃত্তরা তাঁর অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন

চাঁদপুরে ফিলিং স্টেশনসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আহত নুরুল আলম সাতকানিয়া পৌরসভার মাইজপাড়া এলাকার মৃত কবির আহমদের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার জানান, খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় কার্যক্রম চালাচ্ছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: