কোম্পানীগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

‘টেকসই উন্নয়নে পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল ১১টায় ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন এলাকায় মেঘের বাড়ি রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর পর্যটন ঘাটে একটি র্যালী আয়োজন করা হয় এবং পরিষ্কার–পরিচ্ছন্নতার জন্য বিভিন্ন স্থানে ময়লার ঝুড়ি স্থাপন করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাদাপাথরে আগত পর্যটকদের জন্য নৌকা ভাড়ায় ২৫% ছাড় এবং প্রতিবন্ধী ও শিশুদের জন্য সম্পূর্ণ ফ্রি সুবিধা প্রদান করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ওসি, ট্যুরিস্ট পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা বিএনপি নেতা, প্রেসক্লাবের সদস্য ও সাদাপাথর পর্যটন বাজারের ব্যবসায়ীসহ অন্যান্য স্থানীয়রা।
উদ্যোগের মাধ্যমে পর্যটনকে টেকসই উন্নয়নের অংশ হিসেবে সম্প্রসারণ এবং স্থানীয় পর্যটকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্য রাখা হয়েছে।
ভোরের আকাশ/হ.র