শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে অবৈধ ডাইং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১ ডিসেম্বর ২০২৫, ৮:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

নারায়ণগঞ্জে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ও পরিবেশগত ছাড়পত্রবিহীন কারখানার বিরুদ্ধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে একটি ডাইং কারখানার সেবা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) জেলা প্রশাসনের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার খন্দকার শমিত রাজা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খানের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত টিম পোস্ট অফিস রোড, ফতুল্লার তরল বর্জ্যকারী বুনন ডাইং কারখানায় অভিযান চালায়। প্রতিষ্ঠানটির পূর্বের নাম ছিল বিসমিল্লাহ টুইস্টিং, বলাকা ডাইং ও আশহী ডাইং।

অভিযানে প্রতিষ্ঠানটির সেবা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়। পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক টিটু বড়ুয়া অভিযানে উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, কারখানাটি পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পরিচালিত হচ্ছিল এবং তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) নির্মাণ না করায় দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণের পরিস্থিতি সৃষ্টি হয়। একইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে যে, পরিবেশগত ছাড়পত্র গ্রহণ, ইটিপি নির্মাণ ও এটিপি স্থাপনের মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত কারখানাটি চালু করা যাবে না।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পগুলোর বিরুদ্ধে এমন অভিযান আগামীতে আরও জোরদার হবে এবং পরিবেশ সংরক্ষণের স্বার্থে নিয়মিতভাবে চলমান থাকবে।

ভোরের আকাশ/এসএইচ

নারায়ণগঞ্জ

শেয়ার করুন: