শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিততত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

খুলনায় নেশার টাকা না পেয়ে মাকে খুন, ছেলে আটক

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের, আইচগাতী গ্রামে ঘটে গেছে এক  মর্মান্তিক, নৃশংস হত্যার  ঘটনা  ছেলের হাতে মা খুন । 

শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে কাপড় ব্যবসায়ী মা মিম্মি বেগম (৪৪), মাত্র ৫০০ টাকার জন্য নিজের ছেলের হাতে নির্মমভাবে খুন হন। আইচগাতি ইউনিয়নের উত্তরপাড়ায় আঃ সালামের বাড়িতে ভাড়া থাকতেন তিনি। জীবনের কঠিন বাস্তবতার সাথে লড়াই করে কাপড়ের ব্যবসা করে কোনোমতে সংসার চালাতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠেই ছেলে নাদিম ইসলাম মায়ের কাছে ৫০০ টাকা দাবি করে। অসহায় মা যখন সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় ছেলের সাথে তর্কবিতর্ক। কিন্তু সেই তর্ক মুহূর্তেই ভয়ংকর রূপ নেয়। নিজের মায়ের ওপরই ঝাঁপিয়ে পড়ে নাদিম, পাশে থাকা গাছের ডাল, লাঠি, এমনকি নুড়া দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে।

মায়ের চিৎকার ও কান্নার শব্দ শুনে পাশে থাকা লোকজন ছুটে আসে, মিন্নিকে উদ্ধারের জন্য চেষ্টা করে, ঘরের দরজা বন্ধ থাকার কারণে ঘরের  টিনের চাল খুলে উদ্ধারের চেষ্টা চালায় সাধারণ জনগণ  ততক্ষণে  ছেলে নাদিম  তার মাকে মাথা থেঁতলে  দেয় । রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মিম্মি বেগম। নিথর হয়ে যায় এক মায়ের শরীর চিরতরে স্তব্ধ হয়ে যায় তার কণ্ঠ।

ঘটনার খবর পেয়ে সকাল পৌনে ৯টার দিকে আইচগাতি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: উজ্বল হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘাতক ছেলেকে আটক করা হয়। কিন্তু  বিক্ষুব্ধ জনতা ছেলেটিকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, নিজেদের নিরাপত্তার জন্য পুলিশকে পাশের একটি বাড়িতে আশ্রয় নিতে হয়।

পরে খুলনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। সার্কেল এসপি সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। রূপসা থানার অফিসার ইনচার্জ ও ডিবি পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

হত্যাকারী নাদিমকে উদ্ধার করে পুলিশ পাহারায় রূপসা থানায় নিয়ে যায়  এবং লাশটি  পোস্টমর্টেম  এর জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগে প্রেরণ করে। এ ব্যাপারে রূপসা থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

ভোরের আকাশ/ র.ই

 

সাইফুল ইসলামযুবক আটক

শেয়ার করুন: