শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বগুড়ায় রগ কেটে যুবককে হত্যা, ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৬, ১:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বগুড়া সদর উপজেলায় শামিম হোসেন (৩৫) নামে এক যুবককে রাতভর মারধর ও নির্যাতনের পর পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্য ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। তবে পুলিশের দাবি, চোর সন্দেহে গণপিটুনিতে ওই যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের বারপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামিম সদর উপজেলার নামুজা ইউনিয়নের চৌমুহনী এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শামিম তাঁর শাশুড়ির এক নিকটাত্মীয়ের দাফন অনুষ্ঠানে অংশ নিতে বারপুর এলাকায় গিয়েছিলেন। সোমবার রাতে সেখানে হাঁটাহাঁটির সময় নিশিন্দারা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এবিএম শাফিসহ কয়েকজন তাঁকে আটক করেন।

নিহতের শাশুড়ি ছোবেদা বেগম অভিযোগ করেন, শামিমকে বিনা অপরাধে আটক করে ইউপি সদস্য শাফি ও তাঁর সহযোগীরা রাতভর মারধর ও নির্যাতন করেন। একপর্যায়ে তাঁর পায়ের রগ কেটে মুমূর্ষু অবস্থায় একটি পরিত্যক্ত স্থানে ফেলে রাখা হয়। পরে খবর পেয়ে গ্রাম পুলিশ তাঁকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। অভিযুক্ত ইউপি সদস্যসহ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সকালে নিশিন্দারা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন তাঁরা।

অভিযোগের বিষয়ে জানতে ইউপি সদস্য এবিএম শাফির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

ভোরের আকাশ/জেআ

বগুড়া

শেয়ার করুন: