শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ" কর্মসূচির আওতায় গাজীপুরের কাপাসিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এ কর্মসূচির উদ্বোধন করেন।

জলবায়ু সহনশীল ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুনের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন স্থানে একযোগে এ কর্মসূচি শুরু করা হয়েছে।

আরও পড়ুন

ভারতে একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা

আনুষ্ঠানিক ভাবে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অলি ভৌমিক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ সোহেল রানা, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান খাঁন, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হক, কৃষি বিভাগের সহকারী শিক্ষক মোঃ নুরুল ইসলাম ফরিদ,  ক্রীড়া শিক্ষক ওসমান গনিসহ শিক্ষক ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। এছাড়া এলাকার বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দেশজুড়ে আগামী "৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ" কর্মসূচির আওতায় শনিবার দুপুরে কক্সবাজারের চকোরিয়ায় উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে দুর্লভ ও ঔষধিগুণ সম্পন্ন নাগলিঙ্গমগাছ রোপণ করে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

ভোরের আকাশ/ইউএম

বৃক্ষরোপণ কর্মসূচি

শেয়ার করুন: