নড়াইল বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির সভা অনুষ্ঠিত

নড়াইল জেলা বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির কার্য্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে নড়াইল শহরের কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটে সমিতির কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির সভাপতি ও নড়াইল এক্সপ্রেস ক্লাসিক’র চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন।
সভায় জেলা বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলী হাসান, কার্যকরী সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি মো. জামাল মোল্যা ও ফয়েজ আহম্মেদ, সহ-সাধারন সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম ও মো. হানিফ শেখ সোহাগ, সাংগঠনিক সম্পাদক মো. টুটুল হোসেন, কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম, কার্যকরী সদস্য খন্দকার ফসিয়ার রহমানসহ পরিবহণ মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কার্য্যকরী কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নবগঠিত কমিটি স্বচ্ছতা, জবাবদিহিতা ও মালিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সকলকে সঙ্গে নিয়ে পরিবহন খাতকে আরও সুশৃংখল ও গতিশীল করা হবে।পরিবহণ খাতে শৃংখলার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।
সাধারণ সম্পাদক আলী হাসান বলেন, বাস মালিকদের অধিকার রক্ষা,যাত্রী সেবার মান উন্নয়ন এবং সমিতির কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হবে।পরিবহণ খাত যাত্রী সেবার মান নিয়ে সামনের দিকে এগিয়ে এটাই আমাদের প্রত্যাশা।
ভোরের আকাশ/রই