শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ৩:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইসমাইল সরকার (১৯) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৩১মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ- ২য় আদালতের বিচারক আবু  খান শাহীন কনক এই কারাদণ্ড প্রদান করেন। 

এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এ.পি.পি) গোলাম সরোয়ার খান নবাব বলেন, রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন। হেরোইন রাখার অভিযোগটি প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্ত ইসমাইল সরকার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর দক্ষিণ পাড়া গ্রামের আবু বক্কার সিদ্দিক মুকুল সরকারের ছেলে।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে,  ২০২২ সালের ৭ মার্চ সকালে উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মাদক দ্রব্য বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় ইসমাইল সরকারকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি চালিয়ে ৩২ গ্রাম হেরোইন জব্দ করা হয়। 

এঘটনায় উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আসাদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালতের বিচারক ইসমাইল সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। 

আসামি পক্ষের আইনজীবী এডভোকেট দেলোয়ার হোসেন মন্টু বলেন, এই মামলাটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। মামলাটি মিথ্যা। দন্ডপ্রাপ্ত ইসমাইল সরকারের বাবা বিএনপি সমর্থক। 

তার বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক অন্তত ১৫টি মামলায় আসামি করা হয়েছে। তাকে গ্রেপ্তার করতে না পেরে তার সন্তান ইসমাইলকে ধরে নিয়ে পুলিশ হেরোইন মামলায় আটক দেখিয়ে কারাগারে পাঠায়। রায়ে আমরা সন্তুষ্ট না। উচ্চ আদালতে যাবো। 

ভোরের আকাশ/ র.ই

 

 

যাবজ্জীবন কারাদণ্ডদেলোয়ার হোসেন মন্টু

শেয়ার করুন: