শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাফ নদীতে বজ্রপাতে জেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে মো. আনোয়ার হোসেন (৫০) নামের এক জেলের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে টেকনাফ পৌরসভার স্লুইস গেটসংলগ্ন নাফ নদে ভাসমান অবস্থায় স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। পরিবারের লোকজন এসে লাশটি উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ নৌ পুলিশ পরিদর্শক আতিকুল হক।

আনোয়ার টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা। 

পরিবার সূত্রে জানায়, রোববার ভোরে টেকনাফ পৌরসভার নাফ নদে হেচ্ছার খাল এলাকায় মাছ ধরতে যান আনোয়ার ও একই এলাকার জাফরের ছেলে মো. আয়াস (৩৫)।

এ সময় বজ্রপাতে আনোয়ার নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। সঙ্গে থাকা আয়াস অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে বাড়ি এসে পরিবারকে বিষয়টি জানান।

টেকনাফ পৌরসভার ৭, ৮ ও ৯ ওয়ার্ডের সাবেক নারী কাউন্সিলর নাজমা আলম বলেন, গতকাল ভোর ৫টার দিকে নাফ নদে নৌকায় মাছ শিকারের সময় বজ্রপাতে এক জেলে নিখোঁজ ছিল। সকালে পরিবারের সদস্যরা নাফ নদ থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ জেলে আনোয়ারের লাশটি উদ্ধার করেন।

টেকনাফ নৌ পুলিশের পরিদর্শক আতিকুল হক বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভোরের আকাশ/মো.আ.

নাফ নদীকক্সবাজারজেলেবজ্রপাতে মৃত্যু

শেয়ার করুন: