শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে অনলাইন জুয়ার ‘বাংলাদেশি এজেন্ট’ গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ২ জুন ২০২৫, ১:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহে অনলাইন জুয়ার ‘বাংলাদেশি এজেন্ট’ গ্রেফতার
ঝিনাইদহে অনলাইন জুয়ার ‘বাংলাদেশি এজেন্ট’ গ্রেফতার

ফিলিপাইন থেকে পরিচালিত একটি অনলাইন জুয়া সাইটের বাংলাদেশি এজেন্ট মেহেদী হাসান (২৩) নামের এক যুবককে ঝিনাইদহ থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।  রোববার (১ জুন) রাতে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রাম থেকে তাকে আটক করা হয়। উদ্ধার করা হয় জুয়ার কাজে ব্যবহৃত ল্যাপটপ, মোবাইল ও ফোন।

আটককৃত মেহেদী হাসান ঝিনাইদহ পৌরসভাধীন চর মুরারীদহ গ্রামের জাকির হোসেন মন্ডলের ছেলে।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, ফিলিপাইন থেকে পরিচালিত ‘বাংলাউইন’ নামের একটি জুয়া সাইটের বাংলাদেশি এজেন্ট হিসেবে কাজ করতেন মেহেদি। দেশের বিভিন্ন স্থানে এজেন্ট নিয়োগ, মোবাইল ব্যাংকিং ও অন্যান্য পেমেন্ট চ্যানেলের মাধ্যমে অর্থ লেনদেনের ব্যবস্থা করে ব্যবহারকারীদের জুয়ায় অংশ নিতে উৎসাহিত করতেন।

তিনি আরও জানান, ঝিনাইদহ ডিবি পুলিশ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে সেই মামলায় গ্রেফতার দেখানো হয়।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: