শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিপিবি গাজীপুর জেলার দ্বাদশ সম্মেলনের প্রথম পর্ব শিববাড়িতে, উদীচী শিল্পীগোষ্ঠীর মনমুগ্ধকর পরিবেশনা

মো: জিল্লুর রহমান, গাজীপুর

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ৮:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
সিপিবি গাজীপুর জেলার দ্বাদশ সম্মেলনের প্রথম পর্ব শিববাড়িতে, উদীচী শিল্পীগোষ্ঠীর মনমুগ্ধকর পরিবেশনা
সিপিবি গাজীপুর জেলার দ্বাদশ সম্মেলনের প্রথম পর্ব শিববাড়িতে, উদীচী শিল্পীগোষ্ঠীর মনমুগ্ধকর পরিবেশনা

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) গাজীপুর জেলার দ্বাদশ সম্মেলনের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের প্রানকেন্দ্র ও বিরটিসি চত্তর শিববাড়ি মোড়ে। অনুষ্ঠান শুরু হয় সকাল ১১টায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান অর্থনীতিবিদ কমরেড এম এম আকাশ।

সভায় সভাপতিত্ব করেন সিপিবি গাজীপুর জেলা কমিটির সভাপতি কমরেড জয়নাল আবেদিন খান। সঞ্চালনা করেন শ্রমিক নেতা কমরেড জালাল হাওলাদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমরেড কাজী রুহুল আমীন, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি কমরেড মানবেন্দ্র দেব, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) গাজীপুর জেলা কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট আব্দুল কাইয়ুম এবং সম্মেলন প্রস্ততি কমিটির চেয়ারম্যান ডা. রতীশ কুমার দেবনাথ।

এসময় উপস্থিত ছিলেন কমরেড দুলাল শিকদার, শ্রমিক নেতা কমরেড জিয়াউল কবীর খোকন, শ্রমিক নেতা কমরেড আমিনুল ইসলাম ও এনামুল হক মনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, গাজীপুর জেলা শাখার শিল্পীবৃন্দ সংগীত, কবিতা আবৃতি ও নৃত্য পরিবেশনা করে মনমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেন। অনুষ্ঠান শেষে শহরের শিববাড়ি মোড় থেকে জেলা পরিষদ পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয় এবং সম্মেলনের প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: