শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

স্বগুড়ায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। 

রবিবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টায় শহরের দত্তবাড়িস্থ শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম এবং সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম।

বগুড়া সিটি কর্পোরেশন ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পেইন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার সব স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে একযোগে পরিচালিত হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের বাস্তবায়নে কর্মসূচিটি পরিচালিত হচ্ছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস (১১ মাস ২৯ দিন পর্যন্ত) বয়সী শিশুদের প্রতি ছয় মাস অন্তর একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (এক লক্ষ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস (৫৯ মাস ২৯ দিন পর্যন্ত) বয়সী শিশুদের একটি করে লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল (দুই লক্ষ আইইউ) খাওয়ানো হচ্ছে।

কর্মসূচির লক্ষ্য হলো ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব ও রাতকানা রোগের প্রাদুর্ভাব এক শতাংশের নিচে নামিয়ে আনা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যুর ঝুঁকি হ্রাস করা।

ক্যাম্পেইনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি অভিভাবকদের পুষ্টিবিষয়ক পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে শিশুর ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম ও পুষ্টিকর খাবার খাওয়ানোর বিষয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক ও সেবিকারা উপস্থিত ছিলেন।

মো. রাকেল ইসলাম,বগুড়া য় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টায় শহরের দত্তবাড়িস্থ শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম এবং সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম।

বগুড়া সিটি কর্পোরেশন ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পেইন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার সব স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে একযোগে পরিচালিত হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের বাস্তবায়নে কর্মসূচিটি পরিচালিত হচ্ছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস (১১ মাস ২৯ দিন পর্যন্ত) বয়সী শিশুদের প্রতি ছয় মাস অন্তর একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (এক লক্ষ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস (৫৯ মাস ২৯ দিন পর্যন্ত) বয়সী শিশুদের একটি করে লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল (দুই লক্ষ আইইউ) খাওয়ানো হচ্ছে।

কর্মসূচির লক্ষ্য হলো ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব ও রাতকানা রোগের প্রাদুর্ভাব এক শতাংশের নিচে নামিয়ে আনা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যুর ঝুঁকি হ্রাস করা।

ক্যাম্পেইনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি অভিভাবকদের পুষ্টিবিষয়ক পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে শিশুর ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম ও পুষ্টিকর খাবার খাওয়ানোর বিষয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে।

আরও পড়ুন

বাংলাদেশ থেকে যে কারণে কাঁঠাল নিতে চায় চীন

উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক ও সেবিকারা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ র.ই

 

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনএম আর ইসলাম স্বাধীন

শেয়ার করুন: