শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুমিল্লা ডাকাতসহ গ্রেপ্তার ৭

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ৩:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কুমিল্লায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদককারবারি ও ডাকাতির প্রস্তুতির সাত জনকে গ্রেপ্তার করেছে। 

দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন- সায়মা আক্তার (১৯), সুমি বেগম (২৩) এবং শরীফ হোসেন (৩৩), মো. আরিফ (২৮) ও মো. রমজান হোসেনকে (৩৫)। গৌরীপুর এলাকার এজাহারনামীয় আসামি মো. আল আমিন হোসেন (৪৫) গ্রেপ্তার হন। আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি মো. সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার দাউদকান্দি থানার এসআই আজিজুল ইসলাম, এসআই রবিউল ইসলাম, এসআই রেজোয়ানুল ইসলাম, এসআই আবুল কাওসার, এসআই আরিফুর রহমান, এসআই দিবাকর বড়ুয়া এবং এএসআই মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি দল থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারদের মধ্যে ৮ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন সায়মা আক্তার, সুমি বেগম এবং শরীফ হোসেন। ডাকাতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মো. আরিফ ও মো. রমজান হোসেনকে। নিয়মিত (মারামারি) মামলায় গৌরীপুর এলাকার এজাহারনামীয় আসামি মো. আল আমিন হোসেন গ্রেপ্তার হন। এছাড়া আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি মো. সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

নেপালে ভয়াবহ বন্যায় আটকা পড়েছেন অপু বিশ্বাস

দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট পৃথক মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/রই


 

মোহাম্মদ সাজেদুল ইসলাম

শেয়ার করুন: