টাঙ্গাইল আচরণ বিধি লঙ্ঘনের দায়ে হাত পাখার প্রার্থীকে অর্থদণ্ড

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী হাফেজ মাওলানা মনোয়ার হোসেন সাগরকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলা বাসস্ট্যান্ড চত্বরে হাতপাখা প্রতীকের নির্বাচনী সমাবেশ চলাকালীন সময়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন জানান, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে সরকারি স্থাপনায় হাতপাখা প্রতীকের নির্বাচনী প্রচারণার কার্যালয় স্থাপন করার অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে কার্যালয়টিতে নির্বাচনী প্রচার নিষিদ্ধ করা হয়েছে। কোন প্রার্থী যদি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/এসএইচ