শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাস্তায় গর্ত, দীর্ঘ যানজটে ঈদ যাত্রায় শঙ্কা

সাভার প্রতিনিধি

প্রকাশ : ১ জুন ২০২৫, ১:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ঈদযাত্রা শুরুর আগেই আশুলিয়ায় ৬ কিলোমিটার যানজট
ঈদযাত্রা শুরুর আগেই আশুলিয়ায় ৬ কিলোমিটার যানজট

ঈদযাত্রা শুরুর আগেই সাভারের আশুলিয়ার মহাসড়কে প্রায় ৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টি ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ চলমান থাকায় সৃষ্ট গর্তের কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।

রোববার (১ জুন) দুপুর সাড়ে ১২টা থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত ঢাকামুখী লেনে এই যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় ৬ কিলোমিটার সড়ক পাড়ি দিতে সময় লাগছে ঘণ্টারও বেশি।
ট্রাফিক পুলিশ জানায়, গত ৩/৪ দিনের টানা বৃষ্টি ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে নির্মাণ কাজ চলছে, এই কাজের জন্য রাস্তা মোটামুটি ক্ষতিগ্রস্ত ছিল। অব্যাহত এই বৃষ্টির কারণে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনের শ্রীপুর থেকে বাইপাইল পর্যন্ত প্রায় ৩০/৪০টি গর্তের সৃষ্টি হয়েছে। এজন্য গাড়িগুলো স্মুথলি প্রোপার স্পিডে চলতে পারছে না। দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এটাই ঢাকামুখী লেনে চাপের কারণ। এছাড়া অন্য কোনো কারণ নেই। শুধু রাস্তা খারাপের কারণে ৫/৬ কিলোমিটার সড়কে এই যানজটের সৃষ্টি হয়েছে।  

বাইপাইল ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. রিজওয়ান বলেন, ‘সড়ক বিভাগ গর্তগুলো মেরামত করছে। আমরা তাদের সহযোগিতা করছি। গর্তগুলো ভরাট হয়ে গেলে সকল যানবাহন ঠিক গতিতে চলতে পারবে। এই যানজট আর থাকবে না।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: