শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ৫:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

গাইবান্ধায় দু’দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। এতে গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম ও বগুড়াসহ বিভিন্ন জেলা থেকে আসা ২০টি নৌকা অংশ নেয়।

এসময় নৌকা বাইচ দেখতে ঘাঘট নদীর দু’পাড়ে হাজার হাজার মানুষ উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কিশামত বালুয়া এলাকার ভেড়ামারা ব্রিজ সংলগ্ন ঘাঘট নদীতে নৌকাবাইচ উদযাপন কমিটিসহ স্থানীয় যুবকদের উদ্যোগে ও আমির আলীর সার্বিক ব্যবস্থাপনায় দু’দিনব্যাপী এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথিবিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

নৌকা বাইচ উদযাপন কমিটির সভাপতি ইউনুছ আলী দুখুর সভাপতিত্বে প্রতিযোগিতা পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য দেন বিশেষ অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান ও বিশিষ্ট তরুণ সমাজসেবক প্রকৌশলী শামীম প্রামানিক বাদল। এছাড়াও বক্তব্য দেন খোলাহাটি ইউপি চেয়ারম্যান মাছুম হক্কানী, চেম্বার অব কমার্স পরিচালক খন্দকার জাকারিয়া আলম জীম, ইউপি সদস্য সৈয়দ আলী, নাট্যজন ব্যক্তিত্ব আলমগীর কবির বাদল, আমিনুল ইসলাম লিটন, এনামুল হক, হায়দার আলী,. সেলিম প্রামাণিক, আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে উপস্থাপনা করেন উদ্যোক্তাদের অন্যতম আল আমিন ও স্বপন প্রামানিক।

প্রতিযোগিতার দ্বিতীয় দিন শেষে প্রথম বিজয়ীকে ১০০ সিসি একটি মোটরসাইকেল, দ্বিতীয় বিজয়ীকে একটি ফ্রিজ ও তৃতীয় বিজয়ীকে একটি এলইডি টিভি তুলে দেয়া হবে। এছাড়া বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে শান্তনা পুরস্কার দেয়া হবে।

উল্লেখ্য, ১৯৮৭ সাল থেকে প্রতিবছরই একই স্থানে এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ভোরের আকাশ/জাআ

নৌকাবাইচ

শেয়ার করুন: