সিরাজগঞ্জে বাসচাপায় সিএনজির ৪ যাত্রী নিহত

সিরাজগঞ্জের সলঙ্গায় একতা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন চড়িয়া র্যাব-১২ প্রধান কার্যালয়ের পাশে এই দুর্ঘটনা ঘটে। এখন পযন্ত নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এতথ্য নিশ্চিত করে বলেন, আজ সন্ধা ৭ টার দিকে সলঙ্গা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে চড়িয়া র্যাব-১২ প্রধান কার্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক ঢাকা থেকে আসা রাজশাহীগামী একতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত অবস্থায় দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়েছে। মোট চার জনের মৃত্যু হয়েছে। তবে এখন পযন্ত হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
ভোরের আকাশ/এসএইচ