শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদগাঁওয়ে মডেল হিফজখানা উদ্বোধন ও দোয়া মাহফিল

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

কক্সবাজারের ঈদগাঁওয়ে হিফজের সাথে জেনারেল শিক্ষার সমন্বয়ে সম্পূর্ণ নতুন আঙ্গিকে ইমাদ্রাসাতি নামে অত্যাধুনিক হিফজখানার শুভ উদ্বোধন ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ মার্চ) বিকেলে উপজেলার বাঁশঘাটা সড়কে মাদ্রাসা ক্যাম্পাসে উদ্বোধন ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে প্রতিষ্ঠানটির পথচলা শুরু হয়। শুরুতে মাদরাসার ইতিবৃত্ত নিয়ে আলোচনা করেন  ইমাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ট্রন্সলেটর সাইদুল করিম।

ছাত্র নেতা তৌহিদুল ইসলামের সঞ্চালনায় শুভ উদ্বোধন ও দোয়া মাহফিলে ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিন, মাওলানা বেলাল উদ্দিন, পিকেএসএফ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশের স্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ইসলাম ও সাংবাদিক এম বজলুর রহমান বক্তব্য রাখেন।

এসময় এড. এসকে ফারুকী, উপজেলা শিবিরের সভাপতি মোঃ আবদুল্লাহ, শিক্ষক জাহিদুল ইসলাম রনি, মাওলানা সাইফুল ইসলাম, কাজী নুরুল আজিম, হাফেজ ফজলুল হক, মোঃ হোছাইন, ব্যবসায়ী আবুল কাসেম, শিক্ষক নাইমুল ইসলাম নাঈমসহ মসজিদের ইমাম-খতিব, অভিভাবকসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইমাদ্রাসার পরিচালক সাইদুল করিম বলেন, আমরা মেধাবী খুঁজি না, মেধাবী তৈরী করি এবং বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে জেনারেল শিক্ষার সমন্বয়ে অত্যাধুনিক সিস্টেমে পরিচালিত এই মাদ্রাসাটি অনেকদূর এগিয়ে নিয়ে যেতে চাই। "নীতিবান ও ধার্মিক প্রজন্ম গড়ার মিশনে" শিক্ষার্থীদের  মেধা অনুসারে ২/৩ বছরে হিফজ সম্পন্ন করে জাতীয় মানের দক্ষ হাফেজ হিসেবে গড়ে তুলার অঙ্গিকারসহ রয়েছে প্রতিযোগিতা এবং স্থানীয় ও জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ। দুর্বল ও অমনোযোগী ছাত্রদের জন্য পরিকল্পিত বিশেষ পদ্ধতি অবলম্বন। এছাড়া প্রতিভা বিকাশে ইসলামী সংগীত, কবিতা আবৃতি, আরবি-ইংরেজি ভাষায় কথোপকথন, সাপ্তাহিক বিনোদন ও সাংস্কৃতিক চর্চাসহ শিক্ষা সফরের ব্যবস্থা।

ইফতার পূর্বে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এনামুল হক ইসলামাবাদী।

ভোরের আকাশ/এসএইচ

ঈদগাঁওদোয়া মাহফিল

শেয়ার করুন: