ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রস্তুতিমূলক সভা

‘দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, ২০২৬’ বাস্তবায়ন উপলক্ষে আগামী ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসব্যাপী এ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
সভায় রাসিক প্রশাসক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে। আগামী ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ‘দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, ২০২৬’ এর শুভ উদ্বোধন করবেন। এ কর্মসূচিকে সফলভাবে বাস্তবায়নে পরিচ্ছন্ন বিভাগসহ সকলকে এক হয়ে কাজ করতে হবে। পরিচ্ছন্ন নগরী হিসেবে রাজশাহী মহানগরীর সারাদেশে সুনাম রয়েছে। সেই সুনাম অক্ষুন্ন রাখতে হবে। সকলকে আরও আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত সভায় রাসিকের সচিব মো. সোহেল রানা, তত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, স্বাস্থ্য বিভাগ, পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের সচিবগণ উপস্থিত ছিলেন।