শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হ‌বিগ‌ঞ্জের পারিবারিক কলহে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৮ ডিসেম্বর ২০২৫, ৪:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাটে পারিবারিক কলহের জেরে ফারজানা (২০) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চুনারুঘাট উপজেলার নতুন ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারজানা চুনারুঘাট উপজেলার শানখলা গ্রামের আছকির মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফারজানা ও তার স্বামী নুর আলীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যা চলছিল। ঘটনার দিন সকালে তর্কাতর্কির এক পর্যায়ে নুর আলী ছুরি দিয়ে ফারজানার পেটে আঘাত করেন। এ সময় নুর আলী নিজেকেও পেটে আঘাত করেন বলে জানা যায়। রক্তাক্ত অবস্থায় দুজনকে স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করেন। পরে আহত নুর আলীকে পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

হ‌বিগঞ্জ সদর মডেল থানার ওসি একে এম শাহাবউদ্দিন শাহীন সত্যতা স্বীকার করে জানান, নিহত ফারজানার লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। চিকিৎসা ও ময়নাতদন্ত শেষ হলে ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সং‌শ্লিষ্ট থানার মাধ্যমে।

ভোরের আকাশ/এসএইচ
 

হবিগঞ্জ

শেয়ার করুন: