শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বরিশাল ব্যুরো

প্রকাশ : ১৬ মে ২০২৫, ১:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বরিশালে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া ছাত্রলীগ নেতা খালেদ খান রবিনকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রবিন ব‌রিশাল সদর উপজেলার চরকাউয়া ইউ‌নিয়ন ছাত্রলীগের সভাপ‌তি।

বৃহস্পতিবার (১৫ মে) ভোররাতে ঢাকার দক্ষিণখান কেসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া ছাত্রলীগ নেতা রবিনকে ধরতে বরিশাল নগরীসহ ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। শেষে তথ্য প্রযুক্তির সহায়তায় ভোররাতে ঢাকার দক্ষিণখান কেসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে বুধবার (১৪ মে) বিকেলে নগরীর নগরীর আমতলার মো‌ড় এলাকায় জনতা খালেদ খান র‌বিনকে আটক করে পু‌লিশের কাছে সোপার্দ করে স্থানীয় জনতা।

আহত অবস্থায় পু‌লিশ তাকে চি‌কিৎসার জন্য শেবা‌চিম হাসপাতালে নিলে কৌশলে সেখান থেকে পা‌লিয়ে যায় রবিন। এ ঘটনায় ব‌রিশাল মেট্রোপ‌লিটন পু‌লিশের স্টিমার ঘাট পু‌লিশ ফাঁ‌ড়ি ইনচার্জসহ ৪ পু‌লিশ সদস্য ক্লোজড করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: