শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাজীপুরের টঙ্গীতে ড্রেসম্যান ফ্যাশনস ওয়্যার লিমিটেড নামের পোশাক কারখানার অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সোমবার কারখানা বন্ধ ঘোষণা করেছে।

অসুস্থ শ্রমিকদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কারখানার অসুস্থ শ্রমিকেরা জানায়, সকালে শ্রমিকেরা কারখানায় প্রবেশ করে। সাড়ে ৯টার দিকে শ্রমিকেরা হঠাৎ অসুস্থ বোধ করতে থাকেন। কারখানা কর্তৃপক্ষ অসুস্থ ৫৪ জন শ্রমিকের মধ্যে ২১ জন নারী শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দিচ্ছে এবং ৩৩ জন শ্রমিককে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় পাটিয়েছে।

ড্রেসম্যান ফ্যাশনস ওয়্যার লিমিটেড পোশাক কারখানার মানবসম্পদ (এইচ আর) বিভাগের কর্মকর্তা সৈয়দ রেজাউল হক বলেন, সকালে কাজ শুরু করার দেড় ঘন্টা পর থেকে শ্রমিকেরা হঠাৎ অসুস্থতা বোধ করে। তাদের তাদেরকে হাসপাতালে পাটিয়ে দেই। পরে দুপুর ১২টার দিকে কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাফিয়া শারমিন বলেন, ২১ জন নারী শ্রমিককে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা বমি ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে এসেছেন।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) আজাদ রহমান বলেন, খবর পেয়ে কারখানায় পুলিশ পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ দুপরের দিকে কারখানা আজকের জন্য ছুটি ঘোষনা করেছে।

 

ভোরের আকাশ/এনএস

টঙ্গীপোশাক কারখানাঅসুস্থশ্রমিক

শেয়ার করুন: