শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আওয়ামী নিষিদ্ধের দাবিতে মানিকগঞ্জে মশাল মিছিল

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১০ মে ২০২৫, ৮:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
আওয়ামী নিষিদ্ধের দাবিতে মানিকগঞ্জে মশাল মিছিল
আওয়ামী নিষিদ্ধের দাবিতে মানিকগঞ্জে মশাল মিছিল

মানিকগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল করেছে ছাত্রসমাজ। 

শুক্রবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের শহীদ রফিক সড়কের রফিক চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রফিক চত্বরে এসে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা ফ্যাসিবাদবিরোধী নানা স্লোগান দেন এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

এ সময় তারা দাবি করেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে জনগণের বাকস্বাধীনতা হরণ, মানবাধিকার লঙ্ঘন ও রাষ্ট্রীয় দমন-পীড়নের মাধ্যমে দেশকে একটি ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করা হয়েছে।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশবাসী আজ গণতন্ত্র ও ন্যায়বিচার চায়। শেখ হাসিনার দুঃশাসনের বিচার এবং আওয়ামী লীগকে একটি নিষিদ্ধ সংগঠন ঘোষণা করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের ওপর জুলুম চালাতে না পারে।

এদিকে, ছাত্রসমাজের এই কর্মসূচি ঘিরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: