শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মধ্যনগরে ডেভিল হান্ট ফেস-২ অভিযানে যুবলীগ কর্মী গ্রেফতার

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ৩ জানুয়ারি ২০২৬, ২:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানায় পুলিশের চলমান ডেভিল হান্ট ফেস-২ অভিযানে একাধিক মামলার এজাহারভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম–এর দিকনির্দেশনায় এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোররাতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মধ্যনগর থানাধীন ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুন্ডা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম মোঃ রকিবুল ইসলাম কালু, ওরফে মোঃ রফিকুল ইসলাম, ওরফে কালা মিয়া (২২)। তিনি মোঃ আবু তাহের মোড়লের ছেলে এবং মোছাঃ পেয়ারা খাতুনের সন্তান। তার বাড়ি বংশীকুন্ডা গ্রামে, ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন, মধ্যনগর থানা, সুনামগঞ্জ জেলায়। তিনি স্থানীয়ভাবে ০২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সদস্য বলে জানা গেছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি মধ্যনগর থানার মামলা নং-০৬, তারিখ ২৭/১১/২০২৪খ্রিঃ, শপেচিয়াল পওএরস আচত,  এর ১৫(৩)/২৫ডি ধারায় দায়েরকৃত মামলার সন্দিগ্ধ আসামি এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলার অভিযোগ রয়েছে।

গ্রেফতারের পর বৃহস্পতিবার রাত ১টা ৪৫ মিনিটে তাকে থানায় আনা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ২ জানুয়ারি সকাল ১০টায় কঠোর পুলিশ স্কটের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে মধ্যনগর থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/মো.আ.

 

সুনামগঞ্জসিলেট

শেয়ার করুন: