শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিভাগীয় মামলার প্রস্তুতি

সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের ৩ জনকে বদলি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ৫ মার্চ ২০২৬, ৪:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের কর্মকর্তারা নির্ধারিত সময়ে অফিসে না আসায় তিন জনকে বদলি করা হয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে নির্ধারিত অফিস সময়ে কোনো কর্মকর্তা ও কর্মচারীকে অফিসে উপস্থিত না পাওয়ায় ক্ষোপ প্রকাশ করেন। এ ঘটনায় অফিসের তিন কর্মকর্তাকে জেলার অন্যত্র বদলি করা হয়েছে । 

বদলি হওয়া তিন কর্মকর্তারা হলেন, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপসহকারী ভূমি কর্মকর্তা মো. ওমর ফারুক ও অফিস সহকারী জান্নাতী । জানা যায়, নাসির উদ্দিন ও ওমর ফারুকে আড়াই হাজারে এবং অফিস সহকারী জান্নাতীকে বন্দর উপজেলায় বদলী করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, ভূমি সেবাগ্রহিতারা কয়েকজন বসে আছেন। বুধবারের ঘটনায় কর্মকর্তাদের অন্যত্র বদলি করায় অফিসে কেউ নেই। তবে এসিল্যান্ড সিদ্ধিরগঞ্জ সার্কেলের নাজির মো.জান্নাতুল উপস্থিত হয়েছেন । তিনি নতুন যোগদান করা কর্মকর্তদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য অবস্থান করছেন।

বৃহস্পতিবার (০৫ মার্চ) সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের অফিস সহকারীসহ তিনজনকে বদলি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির । 

ভোরের আকাশ/ র.ই
 

বদলিমো. নাসির উদ্দিন

শেয়ার করুন: