শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইন্দুরকানীতে জোড়া খুনের প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১ জুলাই ২০২৫, ৪:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ইন্দুরকানীতে জোড়া খুনের প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার
ইন্দুরকানীতে জোড়া খুনের প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম চরবলেশ্বর গ্রামে সংঘটিত চাঞ্চল্যকর জোড়া খুনের প্রধান আসামি ইউনুস শেখকে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে র‌্যাবের সহায়তায় গ্রেফতার করা হয়েছে।  সোমবার (৩০ জুন) রাতে তাকে আটক করা হয়।

গত ২৮ জুন রাতে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য ও সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা শহিদুল ইসলাম এবং তার ভাবি মুকুল বেগমকে কুপিয়ে হত্যা করা হয়। হামলায় শহিদুল ইসলামের স্ত্রী রেহেনা বেগম গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী ইউনুস হাওলাদারের নেতৃত্বে ৪–৫ জনের একটি দল অতর্কিতভাবে শহিদুল ইসলামের বাড়িতে হামলা চালায়। এলোপাতাড়ি কোপানোর সময় তার স্ত্রী রেহেনা বেগম ও বড় ভাইয়ের স্ত্রী মুকুল বেগম ছুটে এলে তাদেরও কুপিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনাস্থলেই শহিদুল ইসলাম ও মুকুল বেগম নিহত হন।

ঘটনার পরপরই রফিকুল ইসলাম নামে একজনকে আটক করে পুলিশ।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, ইউনুস শেখ খুনের ঘটনা ঘটিয়ে সৌদি আরব পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তবে র‍্যাবের একটি চৌকস দল আধুনিক প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: