শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ১:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ
সিরাজগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি দেওয়ার রায়ের প্রতিবাদে ক্লাস বর্জন করে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার সকাল ৯ টায় সদর উপজেলার ফকিরতলায় অবস্থিত সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শিক্ষার্থীরা। পরে শহরের রেলগেট চৌরাস্তার মোড়ে সড়ক অরোধ করে দুই ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন । সেখানে নানা ধরনের প্ল্যেকার্ড হাতে স্লোগান দেয় শিক্ষার্থীরা।

বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন, শিক্ষার্থী তানভীর আলম মুগ্ধ, রাউফুল হাসান লাবীব, রাজিতা ভূঁইয়া, মোঃ হাবীব সেখ, মোঃ রবিন সরকার, মোঃ আশিক, মোঃ সাইমনসহ অন্যান্যরা।

এসময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে অবিলম্বে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল করতে হবে। জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ‘ডিপ্লোমা প্রকৌশল’ থাকতে হবে। ক্রাফট ইনস্ট্রাক্টরসহ দেশের কারিগরি সব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে। কারিগরি (পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের জন্য) সব বিভাগীয় শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ বাস্তবায়ন করতে হবে।

ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে। তাদের এই দাবী দ্রুত সময়ের মধ্যে মানা না হলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম মহাসড়ক অবরোধ ও বন্ধ করে দেয়ার হুঁশিয়ারী দেন শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: