শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাফলংয়ে পাথর উদ্ধারে অভিযান: ২ হাজার ঘনফুট পাথর উদ্ধার

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ৭:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলং জিরো পয়েন্টে লুট হওয়া পাথর উদ্ধারে কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকাল থেকে সিলেট জেলা প্রশাসকের নির্দেশে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারীর নেতৃত্বে থানা পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালায়।

এতে লুট করা পাথরবোঝাই ট্রাক জব্দ করে দুই হাজার ঘনফুট পাথর উদ্ধার করে জাফলং জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়।

জানা যায়, গত বছরের ৫ আগস্ট থেকে মঙ্গলবার পর্যন্ত জাফলংয়ের ইসিএভুক্ত এলাকায় প্রকাশ্যে বালু-পাথর লুটের ঘটনা ঘটে।লুটের সাথে জড়িতদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরে মামলা হলেও অদৃশ্য কারণে সেই মামলা এখন পর্যন্ত আলোর মুখ দেখে নি।তবে এই মামলায় বিএনপি নেতা জাফলংয়ের শাহ আলম স্বপন ও রফিকুল ইসলাম শাহপরান পাথর লুটের সাথে অভিযুক্ত থাকায় তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।পর্যটন কেন্দ্র জাফলংয়ের বালু-পাথর লুট নিয়ে স্থানীয় সাংবাদিকদের গণমাধ্যমে প্রকাশিত ধারাবাহিক প্রতিবেদন ও সতর্কতার পর প্রশাসন এই উদ্যোগ নেয়।

এর আগে বুধবার বল্লাঘাট পিকনিক সেন্টারে পাথর রক্ষায় শ্রমিক-ব্যবসায়ীদের সমন্বয়ে সভা হয়।এতে সভাপতিত্ব করেন বার্কি ও বালু চিপ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দুলু এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক।

সভায় বক্তব্য রাখেন- পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স, সাধারণ সম্পাদক মাসুদুল আলম রানা, জাফলং-বল্লাঘাট পাথর উত্তোলন সমিতির সাধারণ সম্পাদক শামীম পারভেজ, জাফলং ট্রাক চালক সমিতির সভাপতি সবেদ মিয়া, সাধারণ সম্পাদক ইয়াসিন আলী, বল্লাঘাট পাথর উত্তোলন ও সরবরাহ সমিতির আহ্বায়ক আইয়ুব আলীসহ নেতৃবৃন্দ।

প্রশাসন জানায়, পাথর লুট রোধে যৌথবাহিনী চব্বিশ ঘণ্টা পাহারায় থাকবে।এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, জাফলং জিরো পয়েন্ট থেকে রাতের আঁধারে লুট হওয়া পাথর স্বস্থানে প্রতিস্থাপনের জন্য অভিযান চলছে। প্রয়োজনে রাতভর অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/জাআ

গোয়াইনঘাটসিলেটপাথর উদ্ধার

শেয়ার করুন: