শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তাড়াইলে পূবালী ব্যাংক পিএলসির নববর্ষ উদযাপন

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৫ জানুয়ারি ২০২৬, ২:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় দেশের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি উদ্যোগে ইংরেজি নববর্ষ উদযাপন করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টায় তাড়াইল সদর বাজারের থানা মোড় সংলগ্ন পূবালী ব্যাংক পিএলসি, তাড়াইল শাখা কার্যালয়ে কেক কাটার মাধ্যমে এ বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা আখতার। তিনি বলেন, পূবালী ব্যাংক দীর্ঘদিন ধরে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। গ্রাহকসেবার মানোন্নয়ন ও আধুনিক ব্যাংকিং সেবা বিস্তারে এ ব্যাংকের অবদান সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে আমি আশাবাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিসান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি তাড়াইল শাখার ব্যবস্থাপক, অসীম চন্দ্র তালুকদারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাহকরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। অনুষ্ঠানে বক্তারা বলেন, পূবালী ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকেই আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, কৃষি উন্নয়ন ও ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাড়াইল শাখাও এলাকার ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের আর্থিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শেষে কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইংরেজি নববর্ষ উদযাপন করা হয় এবং মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ভোরের আকাশ/র.ই
 

পূবালী ব্যাংক পিএলসিতাড়াইলনববর্ষ

শেয়ার করুন: