কাপাসিয়ায় শ্রী শ্রী জয় কালী মন্দিরে হনুমান জয়ন্তী ও গীতা পাঠ অনুষ্ঠান

কাপাসিয়া শ্রী শ্রী জয় কালী মন্দিরে উদয়ন সেবা সংঘের উদ্যোগে গত বৃহস্পতি ও শুক্রবার দুই দিনব্যাপী হনুমান জয়ন্তী উৎসব পালিত হয়েছে।
প্রথম দিন হনুমান জয়ন্তী পূজা অর্চনার মাধ্যমে শুরু হয়, কাপাসিয়ার বিভিন্ন অঞ্চল থেকে ভক্তবৃন্দদের আগমনে প্রাণবন্ত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। দ্বিতীয় দিন হনুমান জয়ন্তী উপলক্ষে বাংলাদেশের সেরা গীতা পাঠক শ্রী শ্রী গোপীনাথ দাস ব্রহ্মচারী গীতা পাঠ ও ধর্মীয় আলোচনা করেন এবং বিশ্বের সকলের মানব জাতির জন্য শান্তি কামনায় প্রার্থনা করা হয়।
জয় কালী মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক বলেন এই অনুষ্ঠানে এত ভক্তবৃন্দের আগমন ঘটেছে যা আগে কখনো হয় নাই। শ্রীপুর উপজেলা রাজাবাড়ী থেকে আগত সুদীপ দাস জানান, প্রতি বছর যদি এরকম অনুষ্ঠানের আয়োজন করা হয় আমাদের ধর্মীয় সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে ছেলেমেয়েরা।
আরো উপস্থিত ছিলেন শ্রী শ্রী জয় কালী মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক জীবন ভৌমিক, দৈনিক ভোরের আকাশে কাপাসিয়া প্রতিনিধি উত্তম দাস, দৈনিক খবরের প্রতিনিধি সমীর বণিক,বর্তমান সাধারণ সম্পাদক রিপন বনিক প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রায় তিন হাজার ভক্তবৃন্দদের মাঝে প্রসাদ বিতরের ব্যবস্থা করা হয়।
ভোরের আকাশ/এনউব