শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২২ জুন ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

গাইবান্ধার সাঘাটার বোনারপাড়ায় বিএনপির সন্ত্রাসী হামলায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ হত্যার প্রতিবাদ ও খুনিদের দ্রুত গ্রেফতার-শাস্তির দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আজ সোমবার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (২২ জুন) দুপুরে গাইবান্ধা পৌর পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়| বিক্ষোভ মিছিলিটিতে জেলা ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা খুনিদের গ্রেফতার কর, শাস্তি দাও, স্লোগান দেন।

আরও পড়ুন

মঙ্গলবার দেশজুড়ে এনসিপির বিক্ষোভ কর্মসূচি

উল্লেখ্য গতকাল রোববার গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির কথিত সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ ইসলাম নিহত হন। একই ঘটনায় সংগঠনের আরও এক কর্মী গুরুতর আহত হন| এ নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আজকের কর্মসূচি।

সমাবেশ থেকে বক্তারা সাইফুল্লাহ হত্যার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান| অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

ভোরের আকাশ/এনউব

বিক্ষোভ সমাবেশ

শেয়ার করুন: