বন্দরের শীর্ষ সন্ত্রাসী দিপু অস্ত্রসহ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরের শীর্ষ সন্ত্রাসী দিপুকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব ১১। মঙ্গলবার (১০ মার্চ ) রাতে বন্দর থানার মদনপুর ইউনিয়নের পূর্ব চঁনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, দুটি চাকু এবং বেশ কিছু লোহার পাইপ উদ্ধার করা হয়।
বুধবার (১১ মার্চ ) বিকেলে র্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল এইচএম সাজ্জাদ হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, গ্রেপ্তার হওয়া দিপু বন্দরের মদনপুর ইউনিয়নের পূর্ব চঁানপুর গ্রামের মুইচা কালাম ওরফে আবু কালামের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, হত্যা চেষ্টা, ডাকাতি, অপহরণ, চঁাদাবাজি ও মাদকসহ মোট ১৮টি মামলা রয়েছে।
দিপু দীর্ঘদিন ধরে বন্দর ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানিয়েছে র্যাব। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের কাছ থেকে চঁাদা আদায়, জমি দখল এবং মাদক ব্যবসার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
র্যাব জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/ র.ই