শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরের ফুলবাড়ীতে কালভার্টের মুখ বন্ধ করে জায়গা ভরাট

আব্দুল হাফিজ, ভ্রাম্যমান প্রতিনিধি

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের রাঙ্গামাটি কোল্ডস্টোরেজ এর সামনে একটি কালভার্টের মুখ বন্ধ করে জায়গা ভরাট করেছে কতিপয় ব্যক্তিরা।

কালভার্টটির মুখ থেকে একটি বড় ক্যানেল রয়েছে যা অত্র এলাকার পানি নিষ্কাশনের জন্য। সেই খালটি সংযুক্ত হয়েছে ছোট যমুনা নদীতে হঠাৎ করে কালভার্টের মুখ ভরাট করায় বিপাকে পড়েছে কৃষকরা।

স্থানীয়রা বলছেন যেখানে সরকার খাল খননের উদ্যোগ গ্রহণ করেছে সেখানে খালভরাট করা কতটুকু যৌক্তিক। স্থানীয় কৃষকরা বলছেন বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন না হলে ফসলি জমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এমতাবস্থায় বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী কৃষকরা।

এদিকে জায়গা ভরাটকারি সুলতান মাহমুদের সঙ্গে কথা বললে তিনি বলেন জায়গাটি আমরা ক্রয় করেছি এটি আমাদের ক্রয় কৃত জায়গা। আমার জায়গা আমি ভরাট করছি।

তবে স্থানীয়রা বলছে আশেপাশে কয়েকটি গ্রাম এবং মাঠের সকল পানি প্রবাহ এই বিশাল ক্যানেলটি বন্ধ করেছে এর ফলে কৃষি ফসলী জমি জলাবদ্ধতায় ডুবে গিয়ে ফসল নষ্ট হতে পারে দীর্ঘদিনের এই পানি নিষ্কাশনের একমাত্র পথ বন্ধ হলে বর্ষা মৌসুমে আশপাশের এলাকা   ফসল ডুবে যাবে।

স্থানীয় কয়েকজন কৃষক বলেন সরকার কোটি কোটি টাকা খরচ করে ব্রিজ কালভার্ট নির্মাণ করে পানি নিষ্কাশনের জন্য অথচ পানি প্রবাহের একমাত্র পথ আজ বন্ধ হয়েছে।

কনভার্টের মুখে ব্যক্তিগত জায়গা হতে পারে এমন বিষয় নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসানের সঙ্গে কথা বললে তিনি জানান বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। 

ভোরের আকাশ/আ.র

জায়গা ভরাট

শেয়ার করুন: