শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে ইবি শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধি

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৫, ৩:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

প্রাথমিক বিদ্যালয়ে ‘শারীরিক শিক্ষা’ বিষয়ে শিক্ষক নিয়োগের পদ বাতিলের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “দেশজুড়ে প্রায় ৫৫ হাজার প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেখানে শারীরিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। বর্তমানে দেশে সরকারি ছয়টি শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান কলেজসহ একাধিক বেসরকারি প্রতিষ্ঠান এ বিষয়ে শিক্ষা প্রদান করছে। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য শারীরিক শিক্ষা অপরিহার্য। কিন্তু হঠাৎ করেই প্রাথমিক বিদ্যালয়ে এই বিষয়ের শিক্ষক নিয়োগ বাতিল করা হয়েছে, যা অত্যন্ত হতাশাজনক।”

তারা আরও দাবি করেন, ‘অতিদ্রুত গেজেট আকারে শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগের পদ পুনর্বহাল করতে হবে।’

উল্লেখ্য, গত ২ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংশোধিত গেজেট প্রকাশ করে। এতে ২৮ আগস্ট প্রকাশিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫’-এ যুক্ত করা সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ক সহকারী শিক্ষকের দুটি পদ বাতিল করা হয়।

ভোরের আকাশ/এসএইচ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে

শেয়ার করুন: