শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ৪:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ শহরে প্রকাশ্য দিবালোকে আব্দুর রহমান রিয়াদ (১৮) নামে এক কলেজছাত্রকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২৮ ডিসেম্বর) রাতভর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-সিরাজগঞ্জ পৌরশহরের ধানবান্ধি মহল্লার আব্দুস সাত্তারের ছেলে মো. আশিক (২২), একই এলাকার জামাল শেখের ছেলে মো. সাকিব ইব্রাহিম (২৮) এবং উজ্জল হোসেনের ছেলে মেহেদী হাসান (১৮)। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে এতথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ।

তিনি জানান, সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় নিহতের বাবা মো: রেজাউল করিম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এর আগে গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের পুরাতন সেন্ট্রাল হাসপাতালের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।  নিহত আব্দুর রহমান রিয়াদ (১৮) সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মহল্লার রেজাউল করিমের ছেলে ও ইসলামিয়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের চৌরাস্তা মোড়ের বাহিরগোলা সড়কের পুরাতন সেন্ট্রাল হাসপাতালের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশায় বসে ছিলেন রিয়াদ। সেসময় ৮-১০ জন যুবক-কিশোর তার উপর হামলা চালায়। তারা রিয়াদকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি নিয়ে আমরা কাজ করছি। এখন পযন্ত সন্দেহভাজন হিসেবে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সি,সি টিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/এসএইচ
 

সিরাজগঞ্জ

শেয়ার করুন: