শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মোবাইল থেরাপি ভ্যান ঘিরে উপচে পড়া ভিড়, স্বস্তিতে প্রতিবন্ধীরা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ : ৯ এপ্রিল ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

গ্রামবাংলার মানুষের দোরগোড়ায় বিশেষায়িত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগে ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত ভ্রাম্যমাণ থেরাপি ভ্যান ক্যাম্পেইনকে ঘিরে সৃষ্টি হয়েছে নজিরবিহীন সাড়া। ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ আয়োজনের শেষ দিনে সকাল থেকেই প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের স্বজনদের ভিড়ে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন-এর উদ্যোগে এবং সমাজসেবা অধিদপ্তর-এর সহযোগিতায় পরিচালিত ‘মোবাইল থেরাপি ভ্যান’ কার্যক্রমে অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে দেওয়া হচ্ছে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, দৃষ্টি ও বাক-শ্রবণ প্রতিবন্ধকতা পরীক্ষা, পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ও বিশেষজ্ঞ পরামর্শ।

সেবা নিতে আসা মানুষের উপস্থিতি শুধু ভিড়েই সীমাবদ্ধ নয়, বরং এটি গ্রামীণ জনপদে এমন উদ্যোগের প্রয়োজনীয়তাকেও স্পষ্ট করে তুলেছে। অনেকেই জানান, শহরে গিয়ে চিকিৎসা নেওয়ার আর্থিক ও যাতায়াতের ঝামেলা এড়াতে এমন সেবা তাদের জন্য বড় সহায়তা হয়ে উঠেছে।

অভিভাবকরা বলছেন, আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ থেরাপিস্টদের মাধ্যমে বিনামূল্যে সেবা পাওয়ায় তারা স্বস্তি ও সন্তুষ্টি অনুভব করছেন।

এ বিষয়ে হাসান কিবরিয়া জানান, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। তার মতে, মাঠপর্যায়ে মানুষের ব্যাপক সাড়া প্রমাণ করে—এ ধরনের মোবাইল সেবার কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।

স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই ব্যতিক্রমধর্মী ক্যাম্পেইনটি ইতোমধ্যে এলাকায় একটি মানবিক ও জনকল্যাণমুখী উদ্যোগ হিসেবে প্রশংসা কুড়িয়েছে।

ভোরের আকাশ/এনএস

প্রতিবন্ধীথেরাপি ভ্যান

শেয়ার করুন: