শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ৯ মে ২০২৫, ৭:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন
ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন

আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে এই দিবস।

বৃহস্পতিবার (৮ মে) সকালে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর শহরের পৌর মুক্ত মঞ্চ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে রেড ক্রিসেন্ট সদস্যদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পরে সঙ্গীতাঙ্গনের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম। সভায় সভাপতিত্ব করেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান শাহীন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা জুলফিকার হোসেন, শিক্ষাবিদ সোপানুল ইসলাম সোপান, প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, বিআরডিবি চেয়ারম্যান আলী আজম, ইউনিট সেক্রেটারি মো. মিজানুর রহমান এবং লেভেল অফিসার ইমরান হোসেন।

বক্তারা বলেন, দুর্যোগ, সংকট ও বিপদের সময় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা সবসময় এগিয়ে আসে মানবতার সেবায়। জীন হেনরি ডুনান্টের প্রতিষ্ঠিত এই সংগঠন আগামীতেও মানবিক সহায়তায় অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

আলোচনা সভা শেষে রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। শেষে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ফ্রি ব্লাড ক্যাম্পের আয়োজন করা হয়।   

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: